পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৪ অধিনায়ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

জাঁকজমকপূর্ণ আয়োজন ও ব্যয়বহুল নির্মাণশৈলীতে আকর্ষণীয় মানিকগঞ্জের সবচেয়ে ব্যয়বহুল হিসেবে পরিচিত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি। গতকাল মঙ্গলবার বিকালে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার গঙ্গাচারণ মালাকার বাড়ির সার্বজনীন পূজামণ্ডপটি পরিদর্শনে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন এসআরবি-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন। পরিদর্শনকালে তারা মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদ্?যাপন কমিটি ও স্থানীয় দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসআরবি-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
