প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে বাক্প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুস সালাম ওরফে জতিকে (৬১) গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই এলাকার বারুহাস গ্রামের অধিবাসী। তাড়াশ থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার বিকেলে ওই কিশোরী বাড়ির পাশে পুকুরপাড়ে একা অবস্'ান করছিল। এ সুযোগে ওই বৃদ্ধ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে ওই বৃদ্ধ পালিয়ে যায় এবং সে এ ঘটনা পরিবারের লোকজনকে জানায়। এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় বিশেষ তদন্ত শুরু করে এবং ওইদিন রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
