চুয়াডাঙ্গায় দুই ক্লিনিকে অভিযান ৭৫ হাজার টাকা জরিমানা আদায়
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেসরকারি ক্লিনিক ও চিকিৎসককে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সিজারিয়ান অস্ত্রোপচারের পর ১৯ বছর বয়সী এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। একই দিন শহরের লোকমান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা পৌর শহরের আনন্দধাম এলাকায় অবস্থিত ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. নজরুল ইসলামকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
