সিরাজগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের নলকা ব্রিজের পূর্বপাড় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগ্য ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
