চাঁপাইনবাবগঞ্জে জাল নোটসহ গ্রেপ্তার তিন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকানপট্টির মুকিম মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার এসআরবি'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ উপজেলার পার-দিলালপুরের মৃত আজাহার আলীর ছেলে মোঃ বশির উদ্দিন, কলাবাড়ির মৃত রজবুল হকের ছেলে মো. মানিক, চানশিকারী গ্রামের মৃত আবুল হোসেনেরে ছেলে ইউসুফ আলী।