মাদকের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় তরুণ ও যুবসমাজ। গতকাল রোববার বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোলায়মান হোসেন লিটনের উদ্যোগে এই মোটরসাইকেল শোডাউন করা হয়।
মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার মাটিকাটাস্থ নিকরাইল ইউনিয়নের পরিষদ মাঠ থেকে শুরু হয়। পরে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে যমুনা সেতু পাথাইকান্দি বাজারে গিয়ে শেষ করেন। এরপর সেখানে মাদকবিরোধী জনসচেতনতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোলায়মান হোসেনের পক্ষে তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেন। এতে মোটরসাইকেল শোভাযাত্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেল অংশ নেন।
আয়োজকরা জানান, সম্প্রতি ভূঞাপুরে কিশোর ও তরুণদের মধ্যে মাদকের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তারা চেয়ারম্যান প্রার্থী সোলায়মান হোসেন লিটনের পক্ষে এই উদ্যোগ নিয়েছেন। তারা আরও বলেন, শুধু প্রশাসনের অভিযান নয়, সামাজিক সচেতনতাই পারে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে। আমাদের এ ধরণের কার্যক্রম চলমান আছে।
এ সময় উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কমিটির সদস্য আবু বকর তালুকদার, নিকরাইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এনামুল শেখ, বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম তালুকদার, খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
