চর উৎসবে ভিন্ন আমেজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চলে আনন্দঘন পরিবেশে চর উৎসব অনুষ্ঠিত হয়েছে। সমবায় ও সামাজিক সংগঠন সমধারা আয়োজিত এই প্রথম এ উৎসবের ইভেন্ট পার্টনার পর্যটন উদ্যোগ স্মার্ট ট্যুরিজম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত সংগঠনের আয়োজনে গত শুক্রবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর মেছড়া চরে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে রঙিন ঘুড়ি ওড়ানো, নৌভ্রমণ, বাউলসংগীত ও খাবারের আয়োজনের মধ্যদিয়ে এ চর উৎসব পালিত হয়েছে। এ আয়োজনের প্রধান উদ্দেশ্য গ্রামীণ জীবনযাত্রা, চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় পর্যটনের আকর্ষণ হিসেবে তুলে ধরা। এ উৎসবে শহর এলাকার অনেক পরিবারের শিশু ও অভিবাবকরা অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু, ওই সংগঠনের সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল সাফি, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রতীক মাহমুদ, স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন, লেখক ও সংগঠক শ্যামলী খান, কবি শামীমা আফরোজ হ্যাপি, লেখক সুরাইয়া ইসলাম, উদ্যোক্তা শামীমা সুলতানা সাথী, বাবলা বাশার, ব্যবসায়ী এনামুল প্রবাল, সাংবাদিক নাজমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।