চুয়াডাঙ্গায় অনুদানের চেক হস্তান্তর

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় দুঃস্থ, প্রতিবন্ধী, অসুস্থ ও গৃহহীন মানুষের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা সদরের ৪ জন ও আলমডাঙ্গা উপজেলায় ১১ জন উপকারভোগী প্রত্যেককের হাতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

এ সময় প্রধান অতিথি বলেন, আমরা চাই সমাজের পিছিয়ে পড়া জনগণের পাশে দাঁড়াতে। বাংলাদেশের জিডিপি বাড়াতে হলে এ সকল পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে।

আগামীতে এমন অনুদান আসলে যাচাই-বাছাই করে উপকারভোগীদের মাঝে তা পৌঁছে দেওয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা অফিসার আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।