রংপুর রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৫
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টিম (ছজঞ)-এর বিশেষ অভিযানে একদিনে মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে রংপুর রেঞ্জ ডিআইজি মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান । রংপুর রেঞ্জ ডিআইজির সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম, ডিআইজি, অভিযানকালে ইয়াবা ট্যাবলেট ১১৩ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪১ পিস, হেরোইন ৭ গ্রাম ও গাঁজা ১ কেজি ৪০০ গ্রাম উদ্ধার করা হয়েছে।
