রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ১২ জনের কারাদণ্ড
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান। দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল মিয়া, বকুল মিয়া, সুমন মিয়া, মাসুম মিয়া, পনির হোসেন, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, সামাদ মিয়া, বিল্লাল হোসেন, আমির মিয়া, সুমাইয়া ও শরিফুল।
পুলিশ জানায়, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধের ধরন অনুযায়ী এক মাস, দুই মাস, ১০ দিন ও সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামিদেরকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
