৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলতে পূজামণ্ডপের মেলা থেকে মাথার ব্যান ও ১০০ টাকার লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে ৫৫ বছর বয়সী জলিল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জলিল মিয়া দরিয়াদৌলত উত্তরপাড়ার মৃত কাদির মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় দিয়েছেন লিখিত অভিযোগ। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ অক্টোবর সন্ধ্যার দিকে তার মেয়ে পূজামন্ডপে গেলে জলিল মিয়া তাকে ১০০ টাকা ও মাথার ব্যান কিনে দিয়ে প্রলোভন দেখান। পরে দরিয়াদৌলতের বালুর চরে নিয়ে তার আপত্তিকর স্থানে স্পর্শ করে ধর্ষণ চেষ্টা করেন। এক পর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান জলিল। এরপর থেকেই হুমকি-ধামকি দিয়ে চলছেন জলিলের পরিবার। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জলিলকে আটকের চেষ্টা চলছে। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। শালিশ বৈঠকের মাধ্যমে অভিযুক্ত জলিল গং বিষয়টি মিমাংসার চেষ্টা করছিলো। কিন্তু বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সম্ভব হয়নি। আমরা শিশু ও তার পরিবারকে সুরক্ষা দেবো। এরইমধ্যে পুলিশের কয়েকটি টিম আসামিকে ধরতে কাজ করছে।