ধোবাউড়ায় বাঁশঝাড় থেকে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় শেখ হোসেন আলী ওরফে এস কে হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দর্শা মন্তনি এলাকায় নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হোসেন আলীর সঙ্গে পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন- প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান শেখ হোসেন আলী। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে তাকে পাশে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।