প্রবীণ আলেম বদরপুরী হুজুরের দাফন সম্পন্ন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা প্রবীণ আলেম, উপজেলা সদরের উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও নাঙ্গুলী ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু বকর ছিদ্দিক ওরফে বদরপুরী হুজুর (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার সকাল ৯টায় কাউখালী সদরের বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
