বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'। গতকাল শুক্রবার উপজেলার আনারপুরা খেলার মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে । ম্যাচে বিশদ্রোন ভাটেরচর স্পোটিং ক্লাব ও বাউসিয়া ফরাজিকান্দি স্পোর্টিং ক্লাব এফসি ক্লাব অংশ গ্রহণ করেন । প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে পাঁচ - চার গোলে বিশদ্রোন ভাটেরচর স্পোটিং ক্লাব জয়লাভ করে ফাইনালে উঠেছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এ এফ এম আব্দুর রহমান।প্রধান পৃষ্টপোষক গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক। খেলায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতি মহাসচিব মফিজুর রহমান ।
