
সারাদেশে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল 'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ'।
রংপুর ব্যুরো : রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে গতকাল রোববার আলোচনাসভা, ঋণের চেক বিতরণ ও যুব মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম। রংপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি যুবক। দেশের এই বিশাল যুবশক্তিকে কাজে লাগিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোত্তম সুফল নিশ্চিত করতে হবে। যুবসমাজকে শুধু বয়সের নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ না রেখে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। তিনি যুবদের উদ্দেশ্যে বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক, মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪৬ জন যুবকদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য ২৬,০৪,০০০ (ছাব্বিশ লক্ষ চার হাজার) টাকার ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। তিন দিনব্যাপী এই যুব মেলায় ২২টি স্টল স্থান পায়।
ফরিদপুর : বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুবঋণ বিতরণ, তরুণ সংগঠকদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ফরিদপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন, যুব উদ্যোক্তা তানিয়া পারভীন এবং প্রধানমন্ত্রীর ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক নীরব ইমতিয়াজ শান্ত। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম মইনুল আহসান। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে তরুণদের দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা। তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমের কথা তুলে ধরে তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী, তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পূর্বধলা : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-৬ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য আবু রায়হান, বিএনপির যুগ্ম আহবায়ক এমএ মান্নান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর প্রতিনিধি আব্রাহাম লিংকন, ইয়ুথ ফোরামের সভাপতি এলিনা জাহান প্রীতি, উদ্যেক্তা ফিরোজা সুলতানা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা। আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।
সাঘাটা : গাইবান্ধার সাঘাটা উপজেলায় আলোচনা সভা, যুবকদের মাঝে ঋণের চেক এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহা. আব্দুল ওয়ারেছ। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, উপজেলা জামায়াত ইসলামীর আমির ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাঘাটা উপজেলা শাখার আহ্বায়ক হাসানুজ্জামান লিমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা।
তেঁতুলিয়া: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে এই সাইকেল র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে উপজেলা ডাকবাংলোতে গিয়ে শেষ করা হয়, পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার এর সভাপতিত্বে এবং উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি ও এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে দাউদকান্দি উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা শিক্ষা অফিসার মো.আহসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফারুক আহাম্মদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জ: সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সুন্দরগঞ্জের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্করের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঞা নিপন, বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, এনসিপি উপজেলা আহ্বায়ক আল শাহাদাত জামান জিকো। আরও বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, যুব সংগঠক শ্যামল কুমার, বায়োগ্যাস প্লান্টের সফল উদ্যোক্তা জয়দেব কুমার, সফল আত্মকর্মী ও উদ্যোক্তা সাগর সরকার প্রমুখ। পরে উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় উদ্যোক্তা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকেরা অংশ গ্রহণ করে।
বীরগঞ্জ : দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। ঋণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শক্তি। প্রযুক্তিনির্ভর এই যুগে তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া অত্যন্ত জরুরি। আমরা চাই বীরগঞ্জের প্রতিটি যুবক-যুবতী ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হোক, কর্মসংস্থান তৈরি করুক এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখুক। প্রশিক্ষণই পারে তাদেরকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করতে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ পৌরবিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আব্দুল জব্বার, সফল উদ্যোক্তা মইন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সরিষাবাড়ী : জামালপুর সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমীন বেগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বাবলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আন্নু মিয়া এবং উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া।
দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। গতকাল রোববার বেলা ১২ টার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দামুড়হুদার যৌথ আয়োজনে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ, বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা। সকালে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশীদের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
ডোমার: নীলফামারীর ডোমারে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়েছে। গতকাল রোববার সকালে ডোমার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উল্লেখিত কর্মসূচিগুলোর আয়োজন করেন। দিবসটি উপলক্ষে পরিয়দ চত্ত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সঞ্চালনায় পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আকিম, একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলামেন পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। এ সময় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, যুব সংগঠক রতন আকঞ্জী ও মো. শাহাবুদ্দিন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং উদ্যোক্তা উজ্জ্বল মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এবং কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুরেও নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে একটি যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে ও জিন্না সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) রোকনুজ্জামান তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহম্মেদ সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব, উদ্যোক্তা সহ যুব সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ।
মির্জাগঞ্জ : পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসতিয়ার হোসেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতারা, প্রশিক্ষণার্থী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
আদমদীঘি : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, অফিস সহকারী কুতুব উল আলম, আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ৪ জন যুবকের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ হয়।
দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মুখ থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী। দেবহাটা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা, দেবহাটা থানার এসআই ইব্রাহীম মোল্লা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের কো-অর্ডিনেটর রাজিব আহমেদ, ফ্রিল্যান্সিংয়ের উপরে প্রশিক্ষনপ্রাপ্ত তরিকুল ইসলাম, সফল আত্মকর্মী রুবিনা আক্তার, সফল আত্মকর্মী সাইদুল ইসলাম, আমাদের টিমের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মনি, সফল আত্মকর্মী সুমন খান, দরদী সংগঠনের দেবহাটা উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো. সেলিমুজ্জামান প্রমুখ।