ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

কাউখালীতে বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

পিরোজপুরের কাউখালীতে সুপারি পারার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার (৭০) নামের এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে আবুল বাশার বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে সুপারি পারছিলেন। সুপারি গাছের পাশেই সেচ দেওয়ার জিআই পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পর্শ হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত