শাহ আলমের মৃত্যুতে এমইউজের শোক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)'র সদস্য, বাংলা নিউজ টোয়েন্টিফোর খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার বোনজামাই খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক শাহ আলমের মৃত্যুতে শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন এমইউজে নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহ-সভাপতি মাসুদুর রহমান রানা, সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, ডিএম রেজা সোহাগ, মাহবুবুর রহমান, রামিম চৌধুরী। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফউজের সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সভাপতি আবু কাজি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। উল্লেখ্য, খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক শাহ আলম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ২৮ অক্টোবর তিনি ইন্তেকাল করেন।