জলঢাকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত কুলসুম উপজেলার শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, গতকাল রোববার সকাল ৯ টার দিকে স্বামীর সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার সময় গোদর বাজার নাম স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যান উম্মে কুলসুম। এ সময় তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। পড়ে স্থানীয়দের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উম্মে কুলসুমের মৃত্যু হয়। সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা যায়, কুলসুমের স্বামী আমিনুল ইসলাম একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।