ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

টংগীবাড়ীতে পাসের হারে এগিয়ে মাদ্রাসা

টংগীবাড়ীতে পাসের হারে এগিয়ে মাদ্রাসা

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে মাদ্রাসা। অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় উপজেলার তিনটি কলেজের সম্মিলিত পাসের হার তুলনামূলক কম।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উপজেলার তিনটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ৬৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫৭ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৪১১ জন। সম্মিলিত পাসের হার ৩৮.৫৭ শতাংশ। এ বছর কলেজগুলো থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৮ জন উত্তীর্ণ এবং একজন অনুত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪.৭৩ শতাংশ। এছাড়া এ মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিনটি কলেজ হলো—বিক্রমপুর সরকারি টংগিবাড়ী কলেজ, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ এবং বালিগাঁও আমজাদ আলী ডিগ্রি কলেজ। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আলিম পরীক্ষায় ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পাসের হার উপজেলার তিনটি কলেজের সম্মিলিত পাসের হারের তুলনায় ৫৬.১৬ শতাংশ পয়েন্ট বেশি। সামগ্রিক ফলাফলে মাদ্রাসার শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্যের বিপরীতে কলেজগুলোর কম পাসের হার স্থানীয় শিক্ষাঙ্গনে শিক্ষার মান ও ফলাফল উন্নয়নের বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত