দোহার উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলা প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক শীর্ষ অপরাধ-এর প্রতিনিধি সাইদুল ইসলামকে সভাপতি এবং সাপ্তাহিক একুশে কণ্ঠ-এর ব্যুরো চিফ আবুল হাসেম ফকিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্প্রতি দোহার উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সাংবাদিক মো. মনিরুল ইসলাম (সহ-সভাপতি), মাসুদ রানা (যুগ্ম সম্পাদ, মনির হোসেন (সাংগঠনিক সম্পাদক), মনিরা আক্তার (দপ্তর সম্পাদক), জসিম শেখ (কোষাধ্যক্ষ), মো. শাহজাহান মিয়া (প্রচার ও প্রকাশনা সম্পাদক), আবু হানিফ শ্রাবন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), তায়েবা আক্তার (তথ্য ও গবেষণা সম্পাদক) এবং বেলায়েত হোসেন বেলাল ও তায়েবা আক্তার (কার্যকরী সদস্য)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দোহার উপজেলার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও অধিকার প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন, এছাড়াও দোহারের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাদারিত্বের উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।