তিতাসে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে উপজেলা ছাত্রদলের তিনসদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা ছাত্রদলের আংশিক কমিটির আহ্বায়ক জিয়ারকান্দির নজরুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী নারায়নকান্দির ফয়েজ উদ্দিন সোহেল ও সদস্য সচিব একই গ্রামের তানভীন আহমেদ নূর। বিষয়টি নিশ্চিত করে সদস্য সচিব তানভীন আহমেদ নূর বলেন, আগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসহ পর্যায়ক্রমে ইউনিয়ন কমিটিগুলো গঠন করার নির্দেশনা রয়েছে। নতুন কমিটি ঘোষণা করায় স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার প্রতি আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি।