ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহীতে মাছের পোনা অবমুক্ত

রাজশাহীতে মাছের পোনা অবমুক্ত

'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' শ্লোগানে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি নদীর উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক শামসুল নাহার, সহকারী পরিচালক আশিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ইয়াছিন মিয়াসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত