ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে বিনাখরচে চক্ষুসেবা

দিনাজপুরে বিনাখরচে চক্ষুসেবা

গতকাল বুধবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গনে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ও পিকেএসএফ, অরবিস ইন্টার ন্যাশনাল এর সহযোগিতায় বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্থানীয় সরকার রংপুর বিভাগ এর পরিচালক (যুগ্ম সচিব) মো: আবু জাফর তিনি তার বক্তব্য বলেন,তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে কেউ অন্ধ থাকবে না বলে তিনি আশ্বাস প্রদান করেন। মনে রাখবেন, যার চোখের আলো নেই তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের সমস্যা হলে চিকিৎসকের কাছে আসুন এবং চোখের যত্ন নিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন শরীফ, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, সহকারী প্রকৌশলী মীর তফাজ্জল হোসেন। বক্তারা বলেন, জেলা প্রশাসকের সহযোগিতায় আমরা অবিলম্বে বোচাগঞ্জ উপজেলাকে ছানিমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করতে যাচ্ছি। সেইসঙ্গে পর্যায়ক্রমে চক্ষু ক্যাম্পের মাধ্যমে প্রতিটি উপজেলায় এই্ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর এ্যাসিস্টেন্ট আউটরিচ অফিসার হামিদুর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত