ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘ কর্মজীবন শেষে একরাশ ভালোবাসা, শ্রদ্ধা আর অশ্রুসজলে বিদায় নিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী ১৯০নং বাড়িয়াচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক চৌধুরী। বর্ণাঢ্য ও শিক্ষাবান্ধব এই শিক্ষাবিদকে ঘিরে ৩ মঙ্গলবার বিকালে বাড়িয়াচারা গ্রামে এক আবেগঘন ও মহাসমারোহে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীকাইল ইউনিয়নের বাড়িয়াচারা গ্রামের এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর অথচ অশ্রুসজল মিলনমেলায় পরিণত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত