ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকসেবির কারাদণ্ড

মাদকসেবির কারাদণ্ড

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অপরাধে নাজমুল হুদা নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার কচুয়া ইউনিয়নের ওসমানের পাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া ইউনিয়নের ওসমানের পাড়া এলাকায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত