সিরাজগঞ্জে বিশেষ অভিযানে আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শামসুল আলম (৪৮), সয়দাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ , ৩ নং ওয়ার্ড আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন , ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম , ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন ও নাদিম সেখ।

সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতভর এ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ওই ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।