ধোবাউড়ায় এইচএসসির ফলাফলে জিপিএ-৫ নেই

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা। উপজেলার পাঁচটি কলেজ ও একটি মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহন করলেও কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। উপজেলায় মোট পাসের হার ৪৯ দশমিক ৭৩ শতাংশ। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ধোবাউড়া সরকারি কলেজ থেকে ২৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬৩ জন। ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে ১৪৯ জনের মধ্যে পাস করেছেন ৬৩ জন। কলসিন্দুর স্কুল অ্যান্ড সরকারি কলেজ থেকে ১০০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৩ জন। পোড়াকান্দলিয়া কলেজ থেকে ২১ জনের মধ্যে পাস করেছেন ৮ জন। সরকারি টেকনিক্যাল কলেজ থেকে ১৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২ জন। এদিকে, উপজেলার প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফল করেছে ধোবাউড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ বিষয়ে ধোবাউড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, নতুন কলেজ হওয়ায় ভালো শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে চায় না। তারা অন্য প্রতিষ্ঠানে চলে যায়। যারা পরীক্ষায় অংশগ্রহন করেছে এদের মেধা থেমন ছিলোনা। আগামীতে আমাদের ফলাফল ভালো হবে বলে আশা করছি। উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন, সারাদেশে রেজাল্ট কিছুটা বিপর্যয় হয়েছে বিশেষ করে কারিগরী শাখায় বেশী খারাপ হয়েছে।