রংপুরের মাদকবিরোধী সমাবেশ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রংপুরের গংগাচড়া উপজেলার তালপট্টিতে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে তালপট্টি বাজারসংলগ্ন মাঠে তালপট্টি যুব সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান, গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর, লালমনিরহাট সদর থানার কর্মকর্তা সাদ আহমেদ, হারাগাছ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক চৌহান এবং রংপুর মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক ইয়াছিন আরাফাত।সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, বরং পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন বলে সমাবেশে গুরুত্ব দেওয়া হয়।বক্তারা তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সুস্থ সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।সমাবেশে আয়োজক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
