বিলআইয়ের কর্মশালা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
গবেষণার ফলাফল পর্যালোচনা, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্যদিয়ে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বিএলআরআইয়ের চতুর্থ তলার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবদুছ ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভারের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। কর্মশালায় ২০২৫-২০২৬ অর্থবছরে সম্পন্ন বিভিন্ন গবেষণা কার্যক্রমের ফলাফল, অগ্রগতি ও ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
