ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন— এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পাঁচদিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু । গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, রাষ্ট্রপতির একান্ত সচিব আবুল আওয়ালসহ অনেকে। পাঁচদিনব্যাপী ক্যাম্পুরিতে রংপুর বিভাগের ৬১ টি উপজেলার প্রায় ১১০০ জন কাব স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তারা অংশ নেবেন। অংশগ্রহণকারী কাব স্কাউটসরা পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে ১০টি আকর্ষণীয় চ্যালেঞ্জিং প্রোগ্রামে অংশ নিবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন স্কাউট, রোভার স্কাউট, ডিএনসিসির এ গুলো খুবই জরুরি। জনগণকে যদি শৃংখল মুক্ত রাখতে চাই, তাহলে এর কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।