অবরোধ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্তিকরণের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। দাবি আদায়ে রেলপথ ও সড়ক পথ সাড়ে ৫ ঘন্টার জন্য অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একইসঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক পথ অবরোধ করায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। গতকাল রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। জেলা বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে ৭২ ঘণ্টা আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করে বিক্ষোভকারীরা - আলোকিত বাংলাদেশ
