সিরাজগঞ্জে আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের পৃথক দু'টি স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৪ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন , সদর উপজেলার সয়দাবাদ মধ্যপাড়া গ্রামের ছাত্রলীগ কর্মী আশিক হোসেন , কড্ডা কৃষ্ণপুর গ্রামের ছাত্রলীগ কর্মী ইমরুল কায়েস এবং সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা। সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ওই ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে সলঙ্গা থানার ওসি আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন গভীর রাতে সলঙ্গা থানার নাইমুড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।