ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থী মধুপুর টেকি-নাগবাড়ি রিয়াজুল জান্নাহ গোরস্থান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষকের নাম মোফাজ্জল হোসেন, স্থানীয় বাসিন্দা মৃত বাবর আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার মধুপুর থানায় মামলা করেছেন।
পরিবারের স্বজনদের অভিযোগ, ওই শিক্ষার্থী শনিবার সকালে মাদ্রাসায় বইয়ের ব্যাগ রাখতে গেলে মাদ্রাসার প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন তাকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানায়।
এ ঘটনায় শিশুটির পরিবার মধুপুর থানায় মামলা করে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মাদ্রাসায় এবং বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
