চসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে নগরীর আমবাগান এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে প্রায় ৫০ টি অবৈধ দোকান ও স্হাপনা এবং নির্মাণ সামগ্রী উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়।

একইসাথে ফুটপাতের উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও খুলশী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।