রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার রাঙামাটিতে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নূর উদ্দিন সোহাগ, জেলা ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ, যিশু চৌধুরী (৩০), মো. রাকিব, নাজমুল সাকিব রাফি, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ এবং শ্রমিক লীগের জেলা শাখার শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম। রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ডেভিল হান্টে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
