সিরাজগঞ্জে মুরগির বাচ্চা পালনে লাভবান খামারিরা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এস,এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে উৎপাদিত উন্নত জাতের মুরগির বাচ্চা লালন পালনে ক্ষুদ্র খামারিদের ভাগ্য বদলে যাচ্চো। এরইমধ্যে অনেক ক্ষুদ্র খামারি মাঝারি খামারে রূপান্তরিত হয়েছে। এ খামারের মুরগির বাচ্চা বিক্রি করে অনেক আয় হচ্ছে সরকারের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত সরকারি মুরগির খামারে প্রায় ২ বছর ধরে ফাওনি ও আর আই আর জাতের ২ হাজার মুরগি লালন পালন করা হয়। এ দুটি জাতের মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদিত হচ্ছে প্রায় দেড় বছর ধরে। এসব বাচ্চা এলাকার ক্ষুদ্র খামারি ও পারিবারিক ভাবে ক্রয় করে থাকে। প্রতি বছরের ফেব্রুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত প্রতি বাচ্চার দাম ১৫ টাকা এবং নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতি বাচ্ছা ১২ টাকায় বিক্রি করা হয়। প্রতি সপ্তাহের বুধবারে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খামারে এ সুলভ মূল্য বাচ্চা বিক্রি হয়। ক্ষুদ্র খামারিরা ২০০ থেকে ৫০০ পর্যন্ত এবং পারিবারিক ভাবে ২৫ থেকে ১০০ পর্যন্ত এ বাচ্চা ক্রয় করে থাকে। এ বাচ্চা লালন পালন করে ক্ষুদ্র খামারি ও পারিবারিক লোকজন লাভবান হচ্ছে। বিশেষ করে এ মুরগির বাচ্চার চাহিদা গৃহবধূদের বেশি। তারা উঠান ও বাড়ির আঙিনায় এসব মুরগির বাচ্চা কম খরচে লালন পালন করে এবং এ বাচ্চা থেকে মুরগি হওয়ার পর যথাসময়ে ডিম দিয়ে থাকে। এ ডিম বিক্রি করে গৃহবধূদের অনেকটা সংসার খরচ চলছে। আর এ অঞ্চলের ক্ষুদ্র খামারিরা এ মুরগির বাচ্চা লালন পালনে তাদের স্বচ্ছলতা ফিরে আসছে এবং অনেক ক্ষুদ্র খামারি মালিক মাঝারি খামারে রূপান্তরিত হয়েছে। স্থানীয় ক্ষুদ্র খামারিরা বলছেন, উক্ত সরকারি খামার থেকে সুলভ মূল্য মুরগির বাচ্চা কেনা হয় সারাবছরই। এ বাচ্চা লালন পালন করে অনেকের স্বচ্ছলতা ফিরে এসেছে এবং অনেক ক্ষুদ্র খামার মাঝারি খামারে উন্নতি হচ্ছে। তবে বর্তমানে বিদ্যুৎ, মুরগির খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। এতে ক্ষুদ্র খামারিরা কিছুটা হিমশিম খাচ্ছে। তবে গরিব ও অসহায় পরিবারের গৃহবধূরা এ মুরগির বাচ্চা বেশি লালন পালন করে। অনেক গৃহবধূ এ মুরগির বাচ্চা লালন পালনে লাভবান হচ্ছে। গৃহবধূদের এ মুরগির বাচ্চা পালনে খরচ কম। এ কারণে তাদের কম খরছে লাভ বেশি হয়ে থাকে। এ বিষয়ে ওই সরকারি খামারের ম্যানেজার বাহালুল করিম আলোকিত বাংলাদেশকে বলেন, খামারে উৎপাদিত ওই মুরগির বাচ্চা পালনে ক্ষুদ্র খামারিরা লাভবান হচ্চে। এছাড়া অনেক গৃহবধূ এ বাচ্চার চাহিদা বেশি। এরইমধ্যে এ বাচ্চা লালন পালনে ক্ষুদ্র খামারি ও অনেক গৃহবধূর স্বচ্ছলতা ফিরে এসেছে। এ বাচ্চার কেনার জন্য ওই খামারে ভিড় জমায় এবং অনেক সময় তাদের চাহিদা মতো এ বাচ্চা দেয়া সম্ভব হয় না। এ প্রতিবেদকের এক প্রশ্নাত্তোরে তিনি বলেন, চলতি বছরে এ ২ জাতের মুরগির বাচ্চা বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে ১০ লাখ টাকা জমা দেয়া হয়েছে। এ বাচ্চা উৎপাদনে ব্যয় খরচ বাদে আশানুরুপ লাভ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।