পূর্বধলায় কৃষক সমাবেশ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ব্রি ধান ১০৩ এর নমুনা শস্য কর্তৃন এবং ব্রি আঞ্চলিক কার্যালয়ের আওতায় প্রযুক্তি গ্রামের কার্যক্রম ও বোরো ধানের বীজ সংরক্ষণ, বিতরণ এবং আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাদেবিন্না গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় এর আয়োজন করে। এলএসটিডি প্রকল্পের 'প্রকল্প পরিচালক' ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. খালিদ হাসান তারেকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি নেত্রকোনার উপ-পরিচালক আমিরুল ইসলাম সহ স্থানীয় কৃষকরা।

এ সময় বক্তারা বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন বাড়ানো এবং উন্নত জাতের বীজ সংরক্ষণে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বোরো ধানের বীজ ও সংরক্ষণ পাত্র বিতরণের পাশাপাশি প্রযুক্তি গ্রামের গবেষণা কার্যক্রম নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয়।