৮০৫ মেধাবী শিক্ষার্থীকে রসিকের সংবর্ধনা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এলাকার সকল বিষয়ে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে । গতকাল শনিবার রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৫ জনকে রসিকের আয়োজনে রংপুর গ্রুপের সহযোগিতায় এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মেফতাহুল জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, উপস্থিত ছিলেন রসিকের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি নিখেলেন্দু গুহ রায়, রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনসহ অন্যান্যরা।

রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান (ভারপ্রাপ্ত) বলেন, বর্তমান অভিভাবকরা শিক্ষার্থীদের অনেক সময় সিদ্ধান্ত চাপিয়ে দেন এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

কোন শিক্ষার্থীর মধ্যে যদি অন্য কোন সৃজনশীল চিন্তা ভাবনা থাকে চূড়ান্ত সফলতা ওই শিক্ষার্থীর কাছ থেকে আসা সম্ভব বলে মনে করেন তিনি।

রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়তে হবে।

যে বাংলাদেশ হবে মাদক মুক্ত, যে বাংলাদেশ হবে সবুজ শ্যামল পরিচ্ছন্ন বাংলাদেশ।

এ সময় রসিকের পরিচ্ছন্ন, সবুজ, মাদকমুক্ত, যানযট মুক্ত করতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।