চুয়াডাঙ্গায় মাদক কারবারির যাবজ্জীবন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদক মামলায় ফারুক হোসেন (৩০) নামে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শম্পা বসু আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা পৌরসভাধীন শহীদ-টার হাসান চত্বর মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌরসভাধীন কোর্টমোড়স্থ বাংলা মেডিকেলের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনের দেহ 'তল্লাশি করে কাধে ঝুলানো কালো কাপড়ের তৈরি স্কুল ব্যাগ ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে।
