স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে মুখ চেপে ধরে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক। মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে প্রাকৃতিক প্রয়োজনে বাড়ির বাইরে বের হয় ওই ছাত্রী। এ সময় প্রতিবেশী ও চাচাতো ভাই পরিচয়ের তিন যুবক তার মুখ চেপে ধরে। পরে তাকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর ওই ছাত্রী রাত আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামের এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয়। সকালে পরিবারকে বিষয়টি জানালে তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। মামলায় কামারগাঁও গ্রামের শুভ , নূর আলম ও শাহ আলমকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্যপাওয়া যায়নি। কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।