হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ
আউটসোর্সিং কর্মী আটক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান (২৪) নামের ওই কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়ার নজরুল ইসলামের ছেলে। এ সময় প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন মাহমুদুল। নমুনা আনতে গেলে প্যাথলজি কক্ষের দরজা বন্ধ করে তিনি ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে বাড়িতে ফিরে ওই নারী তার স্বামীকে বিষয়টি জানান। গতকাল মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ তার স্বামীকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে আটক করে। সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ভুক্তভোগীর চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য তাকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
