ফ্যামিলি কার্ডের জরিপ উদ্বোধন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের মনোহর দাসের বাড়িতে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। এ সময় উপস্থিত ছিলেন- পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শ্যামল, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, সিনিয়র সহসভাপতি মো. শাহাজাহান, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদ কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার ওমর ফারুক বাবর। এ ছাড়া তথ্য সংগ্রহকারী তৌহিদুর ইসলাম, হাসিব গাজী, শারুপ, প্রীতি, আফরিনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।