সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত দুই

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার ধোপাকান্দি এলাকায় ট্রাকচাপায় দলিল লেখকসহ দুইপথচারী নিহত হয়েছেন। তারা হলেন- একই এলাকার ধোপাকান্দি গ্রামের রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪১)। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত সিরাজগঞ্জে ঘনকুয়াশায় আ"ছন্ন ছিল।

এ কুয়াশা জনিত কারণে মহাসড়কে যানবান চলাচলে বিঘ্ন ঘটে এবং অনেক যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। সকাল সাড়ে ৭টায় এ ঘন কুয়াশার মধ্যে ওই ২ পথচারী কর্মস্'লে যাি"ছলেন।

এ সময় পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। এ কুয়াশার মধ্যেও ট্রাকটি বেপরোয়াভাবে চলছিল। পুলিশ ঘটনাস্'লে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।