সিরাজগঞ্জে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করণে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কার্যকরী ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সাইদি রহমান প্রমুখ। বক্তারা বলেন, পরিকল্পনায় কৃষি খাত গুরুত্ব বিবেচনায় পরিকল্পনা প্রনয়ণ করতে হবে। সোলারের বহুমুখি ব্যবহার করা যেতে পারে। দূর্যোগে সবসময় নারীরা বেশি ঝুঁকিতে থাকে। এজন্য দুর্যোগের পরিকল্পনায় তাদেরকে অন্তর্ভুক্ত করণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সভায় সার্বিকভাবে সহায়তা করেন এমএমএস'র ইডিআরসি প্রকল্প। এ প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান ইডিআরসি প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের অর্জন এবং পরবর্তী বছরের পরিকল্পনা উপস্থাপন করেন। এ উপস্থাপন শেষে অংশগ্রহণকারীদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। এ সভায় অংশগ্রহণকারী দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন মতামত ও পরামর্শ দেন। এতে সভাপতিত্ব করেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আ. বাছেদ। তিনি এ সভায় সমাপনী বক্তব্য বলেন, দুর্যোগ মোকাবেলায় ৪টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেগুলো হলো- দুর্যোগ সম্পর্কে জানা, দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ, অর্থায়ন ও সক্ষমতা বৃদ্ধি। এ ৪ টি বিষয় নিশিত করা হলে দুর্যোগ মোকাবেলা সহজ হবে। এদিকে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কঙওঈঅ) আর্থায়নে ও অক্সফ্যাম বাংলাদেশের সহযোগিতায় মানব মুক্তি সংস্থা (এমএমএস) কর্তৃক বেলকুচি উপজেলার দুর্যোগ প্রবণ ৩টি ইউনিয়নে ইডিআরসি প্রকল্প বাস্তবায়ন কাজ করছে বলে উল্লেখ করা হয়।
