সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের চার নেতা গ্রেপ্তার
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ওই উপজেলার কাওয়াকোলা ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান মুন্সি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমেদ, জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান ও সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সদস্য মাহিম শেখ। সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
