বাগেরহাটে বিএনপি ও যুবদলের বিক্ষোভ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

গোপালগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও যুবদল। গতকাল বুধবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে জেলা বিএনপি এবং নূরমসজিদ মোড় এলাকা থেকে জেলা যুবদল পৃথক পৃথক বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিলে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন ।