সোনাগাজীতে যুবদলের বিক্ষোভ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
গোপালগঞ্জ সহ সারাদেশে আওয়ামিলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোনাগাজীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। পৌর-শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সডক পদক্ষিন করে বিক্ষোভ মিছিল টি জিরোপয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, পৌরসভা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদি, উপজেলা স্বেচ্ছাসেবকদের আহবায়ক আবু বকর সিদ্দিক মারুফ, উপজেলা তাঁতীদলের আহবায়ক ইসমাইল হোসেন, যুবদল নেতা আলাউদ্দিন মিন্টু, উপজেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব রহমত উল্যাহ শাহিন। এসময় যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদল তাঁতীদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
