ফেনীতে সুজনের দুই যুগ পূর্তি পালিত
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি
সুজন-সুশাসনের জন্য নাগরিক এর দুই যুগ পূর্তি উপলক্ষে গতকাল বুধবার বিকালে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক রফিক রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার প্রফেসর তায়বুল হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পিপি মেজবাহ উদ্দিন খান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর মুফতি আবদুল হান্নান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।বক্তব্য রাখেন সুজনের জেলা যুগ্ম সম্পাদক কবি ইকবাল চৌধুরী, পৌর কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু, সহ-সভাপতি সাইদুল মুক্তার মিল্লাত, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম , সুজনের ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক কবির আহমদ নাসির, প্রাথমিক শিক্ষক নেতা মহিউদ্দিন খন্দকার, জেলা মহিলা দলের সংগঠনিক সম্পাদক নূর তানজিলা, এবি পার্টির নেত্রী জাহানারা বেগম, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল, সুজনের ছাগলনাইয়া উপজেলা কমিটির সভাপতি কামরুল হাসান লিটন, পিএফজির ইয়ুথ অ্যাম্বাসেডর মেহেদী হোসাইন , ইয়ুথ জার্নালিস্ট ফোরাম সভাপতি দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম
ফেনী সাহিত্য সভার সাধারণ সম্পাদক কবি শামীম মজুমদার, আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমান, অধিকারের ফোকালপার্সন নাজমুল হক শামীম, নিরাপদ সড়ক আন্দোলনের ফেনী জেলার সাবেক সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
