পাবনায় উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ বাসে আগুন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল বিস্ফোরণ ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে র্দুবৃত্তরা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল নিক্ষেপ করে। এ সময় কনফারেন্স রুমের একটি থাই গ্লাস ভেঙে ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে কনফারেন্স রুমের কিছু আসবাবপত্র পুড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সকালে কনফারেন্স রুম পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা আগুনে পোড়া আসবাবপত্র ও ভাঙা কাচ দেখতে পান।