নোয়াখালীতে ব্যবসায়ী সম্মেলন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে গতকাল ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF-এর কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF-এর কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সভাপতি নজরুল ইসলাম খাদেম এবং কেন্দ্রীয় MC সদস্য জনাব হুমায়ুন কবির পাটোয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা IBWF-এর প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার, অন্যতম উপদেষ্টা মাওলানা বোরহান উদ্দিন। গতকাল বৃহস্পতিবার চৌমুহনী একটি হল রুমে সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা IBWF-এর সভাপতি মো. নাসিমুল গনি চৌধুরী মহল। বিশিষ্ট ব্যবসায়ী ফ্লাওয়ার মিলস মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা IBWF-এর সেক্রেটারি ফিরোজ মাহমুদ ও সহকারী সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন।
মো. আবুল খায়ের (IBWF সহকারী সেক্রেটারি, নোয়াখালী জেলা) । এছাড়াও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার IBWF-এর নেতারা ও বিশিষ্ট ব্যবসায়ীরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
